সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রংপুর নগরীর আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৮.০৬ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

রংপুর নগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে শুক্রবার দুপুরে আরজিনা খাতুন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি বসুন্ধরা আবাসিক হোটেলে যান। তারা নিজেদের নাম সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন (৩০) এবং ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানায়। শুক্রবার সকালে সাইফুল  ইসলাম রুমের বাইরে তালা লাগিয়ে বের হয়ে যান।

এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। বেলা ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমের দরজায় কড়া নাড়ানাড়ি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের ভেন্টিলেটর দিয়ে বিছানায় ওই নারীকে মৃত অবস্থায় পড়ে থাকেতে দেখেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করে। খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে। তবে তারা স্বামী-স্ত্রী কিনা এবং তাদের বাড়ির ঠিকানা সঠিক কিনা সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিক পক্ষের লোক শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com