রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর বদলগাছীতে গৃহবধু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০, ৫.২৩ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূ(৩৫) কে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন দুদু(৬০) নামে একজনকে বুধবার  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  অভিযুক্ত ব্যক্তি বদলগাছী  উপজেলার বিলাশবাড়ী ইউপির শর্মাপুর গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে।
বদলগাছী থানানর ওসি চৌধুরি জোবায়ের আহম্মদ জানান, আসামী দেলোয়ার হোসেন দুদু দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে ওই গৃহবধুকে ধর্ষণ করছিল। গত শনিবার(৩১ অক্টোবর) দেলোয়ার হোসেন রাত আনুমানিক ১২টায় ওই গৃহবধুর শয়ন কক্ষে এসে তাকে পাশের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় গৃহবধূ চিৎকার শুরু করলে দেলোয়ার হোসেন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বুধবার(০৪ নভেম্বর) ওই গৃহবধু বাদী হয়ে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে ওসির  এসআই আরিফুল ইসলাম  বুধবার সকাল ৯টার দিকে আসামী  দেলোয়ার হোসেন দুদুকে  গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ আরো বলেন, আসামী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায়  থানায় মামলা  হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হয়েছে বলেও জানান ওসিচৌধুরি জোবায়ের আহম্মদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com