রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

চাচার হাত ধরে পালালেন প্রবাসীর স্ত্রী!

  • আপডেট সময় বুধবার, ৪ নভেম্বর, ২০২০, ৬.৫৬ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
লক্ষীপুরের রামগঞ্জে চাচা আজাদ হোসেনের হাত ধরে ৪ বছরের শিশু সন্তান আলিফা আক্তারকে সঙ্গে নিয়ে পালিয়েছেন ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী।
রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফাতেমা আক্তারের মা সানু আক্তার সোমবার রামগঞ্জ থানায় চাচা আজাদ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আ.রশিদের মেয়ে ফাতেমা আক্তার মুন্নীর সঙ্গে চাটখিল উপজেলার পরকোটের আলা উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে।
একপর্যায়ে মুন্নী তার চাচা আজাদ হোসেন নামের  বখাটের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রোববার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে বখাটে চাচা আজাদ হোসেনের সঙ্গে পালিয়ে যায়। রামগঞ্জ থানার এএসআই মো. মামুন জানান, অভিযোগের আলোকে পুলিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উদ্ধারের অভিযান অব্যহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com