রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬.২৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

 

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ
গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ-খাঁ গ্রাম হতে ৮ম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।তার নাম তাসলিমা আক্তার (১৫) এবং সে ঐ এলাকার তাজু মিয়ার কন্যা।
জানা গেছে, রবিবার (১লা নভেম্বর) দুপুরে পুলিশ ওই ছাত্রীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তাসলিমার স্বজনরা জানায়, রবিবার বাড়ীর পাশে ইউক্লিপটারের গাছে তাসলিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্বজনরা থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে স্থানীয় জানান, এরআগে গতকাল ঐ ছাত্রী
(তাসলিমার) সাথে দেখা করতে এসেছিল ইব্রাহীম নামে এক যুবক। এলাকাবাসী ধারণা, ইব্রাহীমের সাথে তাসলিমার প্রেমের সম্পর্ক ছিলো। ঐ যুবক বাড়ীতে আসায় তাসলিমার বড় ভাই যুবককে শাসন-বারণ করেন এবং এরই এক পর্যায়ে তাসলিমার বাড়ীর পাশে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি খান শাহরিয়ার বলেন, খবর পেয়ে তাসলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কথিত প্রেমিক ইব্রাহিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইব্রাহীম একই ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com