রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

স্ত্রীর ও সন্তানকে হত্যার দায়ে চাঞ্চল্যকর মামলায় আব্দুল গফুরের ফাঁসি কার্যকর! 

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬.২৫ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি লক্ষ্মীপুরের রামগতির সেই আব্দুল গফুরের (৪৭) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে।
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় পারিবারিক কলহের জেরে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার অভিযোগে মামলা হয়।
এ মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রোববার রাতে কাশিমপুর কারাগারে এ রায় কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com