সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেটে দুই উপদেষ্টার গাড়ি আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪.৩১ পিএম
  • ১০১ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা।

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রমিকদের রোষানলে পড়েন।

জানা গেছে, জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টারা ফেরার পথে জাফলং বাজার এলাকায় উত্তেজিত স্থানীয় পাথর শ্রমিকরা উপদেষ্টাদের গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে উপদেষ্টাদের নিরাপদে ঘটনাস্থল থেকে নিয়ে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা হরিপুর গেস্টহাউজে পৌঁছেছেন বলে জানা গেছে।

এদিন জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এছাড়াও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি হলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। উপদেষ্টার এই বক্তব্যের পরে তাদের গাড়ি আটকিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয় কিছু পাথর শ্রমিক উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে রাস্তা পরিষ্কার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com