সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৯

  • আপডেট সময় শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪.৩৩ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে

আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে অন্তত ২৭৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ও ক্রু ছাড়াও স্থানীয় বাসিন্দারাও রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার এওয়ান-১৭১ ফ্লাইটটি। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৮ মডেলের বিমানটি মেঘানিনগর এলাকায় বিএজে মেডিকেল কলেজের আবাসিক কোয়ার্টারে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সূত্র: আল-আরাবিয়া

বিমানটিতে মোট ২৪২ জন আরোহীর মধ্যে ছিলেন- ২৩০ যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল একজন যাত্রী বেঁচে গেছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত একজন ব্রিটিশ নাগরিক। নিহতদের মধ্যে সাবেক গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ছিলেন।

সূত্রমতে, নিহতদের মধ্যে ১০ জন চিকিৎসক ও তাদের আত্মীয়রা ছিলেন, যারা দুর্ঘটনার সময় বিএজে মেডিকেল কলেজের আবাসিকে অবস্থান করছিলেন। এ ছাড়া ২৪ জন এমবিবিএস শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজে নিয়োজিত করা হয় শতাধিক কর্মী ও ৪০ জন প্রকৌশলীকে। বিমানটির ব্ল্যাক বক্স শুক্রবার উদ্ধার করা হয়েছে, যা মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। বিমানটির পাইলট উড্ডয়নের পরপরই ‘মেডে’ সংকেত পাঠিয়েছিলেন, যা পূর্ণসংকটের ইঙ্গিত দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর বিমানটির ইঞ্জিনে গতি বৃদ্ধির ঘাটতি ছিল। সম্ভবত বার্ড হিট (পাখির ধাক্কা) বা ফ্ল্যাপ/ইঞ্জিন কন্ট্রোলে ত্রুটি থাকাও দুর্ঘটনার কারণ হতে পারে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একমাত্র জীবিত যাত্রী ও অন্যান্য আহতদের খোঁজখবর নেন এবং উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এই দুর্ঘটনা ভারতের ইতিহাসে অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com