রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান ২৫ বোতল ফেন্সিডিল সহ স্বামি-স্ত্রী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬.২৪ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

 

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গ্রানাডা নামক পল্লী এলাকায় মোঃ মিলন মোল্লা(৪১) পিং মৃত আজিজ মোল্লা ও তার স্ত্রী লিপি বেগম(৩৮) গোপনে দীর্ঘদিন ধরে পার্টনার মোঃ আবু সাঈদ (৩৫) মাধ্যমে হিলি বর্ডার এলাকা হতে ফেনসিডিল আনায়ন করে। বাড়ির ঘরের ভিতরে মেজের মাটির নিচে অভিনব কায়দায় প্লাস্টিকের বৈয়মে ফেনসিডিল রেখে মাদক ব্যবসা করে আসছে।

ফেন্সি দম্পতির মোবাইল ফোনে ফেনসিডিল খদ্দেরের সঙ্গে যোগাযোগ হলে
প্রকৃতপক্ষে সে ফেনসিডিল সেবি কিনা কিংবা তার নিয়মিত পরিচিত কাস্টমার কিনা  লিপিবেগম মোবাইল ফোনে কন্ঠ যাচাই-বাছাই করে খদ্দেরের নিকট হতে টাকা গ্রহণ করে। পরে সুযোগ বুঝে সুবিধামতো সময়ে একটি নির্দিষ্ট স্থানে ফেনসিডিল রেখে এসে কাস্টমারকে সেখান থেকে ফেনসিডিল নেওয়ার কথা জানাত। দিনে-রাতে বিভিন্ন সময়ে অপরিচিত লোক মোটরসাইকেল নিয়ে মিলন মোল্লার বাড়িতে যাতায়াত করলে মিলন ও তার স্ত্রী স্থানীয় লোকদের কে তাদের আত্মীয় পরিচয় দিত ও বিভিন্ন অজুহাত দাড় করাতো।

তার পরেও পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন , সাধারণ জনগণ তাদের নিজ নিজ পরিবারের লোকজনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিলে উক্ত মাদক দম্পতিকে বারংবার সতর্ক করে।

এরপরেওমাদক দম্পতি মাদক ব্যবসা অব্যাহত রাখলে স্থানীয় সচেতন মহল গাইবান্ধা জেলা ডিবি পুলিশের সহায়তা কামনা করে। উক্ত এলাকায় ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি শুরু হলে ডিবি পুলিশের এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্সসহ ইং ৩১-১০-২০২০ তারিখ ২১.৩০ মিনিটের সময় স্থানীয় লোকজন সহ তার বাড়ি তল্লাশি করে রান্না ঘরের খাটের নিচে মাটিতে পুঁতে রাখা বৈয়মেয়
ভিতরে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং মাদক দম্পতিকে আটক করে। মাদক উদ্ধার ও মাদক দম্পতি গ্রেপ্তার সংবাদ পেয়ে স্থানীয় উৎসুক সাধারণ জনগণ, তার আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশী ছুটে আসে ।

মাদক ব্যবসা জড়িত ও চলমান থাকায় মাদক দম্পতির প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে ধিক্কার জানায়। ডিবি টিম উপস্থিত লোকজনকে মাদকের বিরুদ্ধে মোটিভেট করলে আগামীতে তারা নিজেরাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান স্থানীয় শান্তি প্রিয় জনগণ সন্তোষ প্রকাশ করে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জানিয়েছেন। মাদক দম্পতির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং ২ তাং ০১-১১-২০২০ ইং ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com