রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁয় সিলিন্ডারের ভিতরে ফেন্সিডিল বহনের সময় যুবক আটক

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৬.০৩ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারের ভিতরে ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তা থেকে উদ্ধার করা হয়। আটক শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
নওগাঁ জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা বলেন, গোপন সংবাদে জানা যায় গ্যাসের সিলিন্ডারের ভিতরে করে ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার উদ্যেশ্যে শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একজন অপেক্ষা করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় শাহ ফতেহ আলী কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে অপেক্ষা করছিল। সন্দেহমূলক তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সিলিন্ডারটি ভাল করে পর্যবেক্ষন করা হয়। সিলিন্ডারের নিচের অংশের তলা কেটে অভিনব পন্থায় ফেন্সিডিল ঢুকানো ছিল। সেখান থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় জেলার বদলগাছী উপজেলায় তার খালার বাড়ি থেকে আসছে। ঢাকা যাওয়ার জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। মাদক উদ্ধার সহ শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com