মারণাত্বক ঘূর্ণিঝড়,’গনি’ ফিলিপাইন্সের প্রধান দ্বীপ,লুজানে রবিবার আঘাত হানে। এ বছরে আঘাত করা, এটাই ছিল সবচাইতে শক্তিশালী ঘূর্ণিঝড়, যা বিদ্যুৎ সরবরাহ ও অবকাঠামো তছনছ করে দেয় এবং যার প্রভাবে বিস্তর এলাকায় বন্যা দেখা দিয়েছে।
ভিডিওতে স্ফীত নদীর জলে ভেসে যাওয়া গ্রামাঞ্চল আর জনবসতির ছবি দেখানো হয়I এই অঞ্চলে ‘মোলাভে’ নামের ঘূর্ণিঝড় মাত্র এক সপ্তাহ আগে, আঘাত হেনেছিল, তখন ২২ জন প্রাণ হারান।
ঘূর্ণিঝড় ‘গনি”র কারণে ৩,৫০,০০০ জনগণ বর্তমানে অস্থায়ী উদ্বাস্তু শিবিরে আশ্র্রয় নিয়েছেন Iসেখানেও কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে, আশ্রয় শিবিরে এতো লোকের ভিড়ে, করোনা সংক্রমণের ভীতি নিয়ে।