রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে ঘরে মোরগ প্রবেশ করাকে কেন্দ্র করে কুপিয়ে আহত-৩

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ৮.৩২ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
বসত ঘরে গৃহপালিত মুরগি প্রবেশ করার জের ধরে পিটিয়ে ও কুপিয়ে এক বৃদ্ধকে জখম করেছে প্রতিবেশীরা । ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলা সদরের ৩ নং দালাল বাজার ইউনিয়নের মাতু ব্যাপারে বাড়িতে। এ সময় কবির আহমদ ও শ্রাবন্তী আক্তার নামের এক স্কুলছাত্রী আহত হয়।
সদর মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে মৃত আবদুল হকের ছেলে হাজী আমিনুল হক(৬৫), কবির আহমদ(৪০), আলী আহমদের ছেলে ইউসুফ, আব্দুল মতিনের ছেলে আক্তার হোসেনের সাথে একই বাড়ীর আব্দুল মান্নানের ছেলে মাসুদ আলম(২৬),মৃত শামসুল হকের ছেলে আব্দুল মান্নান (৫৫), আইয়ুব আলী (৩২),এমরান হোসেন (৩৫)এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ক পূর্বশত্রুতা চলে আসছিল।
শনিবার ইউসুফের পালিত মুরগি মাসুদ আলম এর ঘরে গেলে তারা দা দিয়ে মুরগিকে আঘাত করে মারাত্মক আহত করে। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে মাসুদ আলম এর হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে আমিনুল হকের মাথায় মারাত্মক জখম করে। এ সময় তার বাম হাত ভেঙে দেয় মাসুদ আলম ও আবদুল মান্নান। তার আত্মচিৎকারে কবির,  ইউসুফ, আক্তার ও শ্রাবন্তী এগিয়ে এলে তাদেরকেও লাঠিসোঠা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তারা আমিনুল হকের পকেটে থাকা ২২শ টাকা আব্দুল মান্নান ও কবিরে আহমদের পকেটে থাকা ২৮শ টাকা আইয়ুব আলী জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ভর্তি রেজি নং ৬৬০০/১৭, ৬৬০১/১৮।
এই নিয়ে মাসুদ আলম ও আব্দুল মান্নান এর বক্তব্য জানতে চাওয়া হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির খোকন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন -‘মাসুদ আলম, আব্দুল মান্নানরা যা করেছে তা নিতান্তই গর্হিত কাজ। ঘরে প্রবেশ নিয়ে এ ধরনের কাজ করা, কাউকে এমন কুপিয়ে রক্তাক্ত জখম করা সত্যিই দুঃখজনক। আমরা এর সঠিক দৃষ্টান্তমূলক বিচার চাই।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান- ‘অভিযোগ পেয়েছি, এসআই পুলেন বড়ুয়াকে তদন্তের ভার দেয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com