বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৪ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামের প্রাদুর্ভাব মোকাবিলায় অব্যবহৃত মহামারি তহবিল থেকে ৬০৪ কোটি টাকা বরাদ্দ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস সায়েদাবাদে অনুমোদনহীন একাধিক বাস কাউন্টার সিলগালা সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে যোগদান করলেন কামাল উদ্দিন দেশের ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আট কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ৮.৩৪ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। হাতে এখনো চার দিন বাকি। আর এরই মধ্যে দেশটির আট কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন।

ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানিয়েছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আগাম ভোটের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ থেকে প্রকাশিত টালি থেকে এ তথ্য মিলেছে। তথ্য বলছে, এখন পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে পড়া আগাম ভো‍টের থেকে এবার ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে,

ধারণা করা হচ্ছে, এমনটা চলতে থাকলে বাকি দিনগুলো যে পরিমাণ আগাম ভোট পড়বে, তা গত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটকেও ছাড়িয়ে যাবে।

সেবার প্রায় ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এর মধ্যে আগাম ভোট ছিল চার কোটি ৭০ লাখ।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য বলছে, ডেমোক্র্যাটিক দলের নিবন্ধিত এক কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা এক কোটি ১৫ লাখ। এ ছাড়া ৮৮ লাখ নিরপেক্ষ ভোটার আগাম ভোট দিয়েছেন।

করোনা পরিস্থিতিতে এত আগাম ভোট পড়া নিয়ে বিস্মিত যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেষকরা। তবে আমেরিকান ভোটারদের ভোটের প্রতি আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ দিচ্ছে এই আগাম ভোট।

গত কয়েকদিন ধরেই ডাকযোগে এবং আগাম ভোটকেন্দ্রগুলোতে গিয়ে ভোট দিচ্ছেন আমেরিকানরা। আগাম ভোটে আমেরিকানদের এই আগ্রহের বিষয়ে বিশ্লেষকরা করোনা পরিস্থিতিকে দায়ী করছেন। তাঁরা বলছেন, করোনায় মৃত্যুপুরীতে পরিণত যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।

ভোটের দিন জনসমাগম এবং ভিড় এড়িয়ে চলে সংক্রামণ থেকে বাঁচতে মানুষ এই আগাম ভোটের দিকেই ঝুঁকছে। রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দিয়েছেন।

জনমত জরিপে, ভোটের লড়াইয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের থেকে পিছিয়ে আছেন।

খবর রয়টার্সের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com