রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

খুলনার বটিয়াঘাটায় ভ্যানচালক হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ৫.৪৭ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশিদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় বৃহস্পতিবার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি আসামিদের প্রত্যেককে রাশিদুল হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং একইসাথে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এরপর রাশিদুলের পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন। ২১ আগস্ট সকালে পুলিশ রাশিদুলের মস্তক উদ্ধার করে। এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামিপক্ষে অ্যাডভোকেট গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com