রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভাসুরের কুনজরে ছোট ভাই’র বউ অতঃপর শ্রীঘরে!

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৬.০৫ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
ছোট ভাই বিদেশ থাকায় তার স্ত্রীর দিকে নজর দিয়ে ভাসুর এখন শ্রীঘরে। ঘটনাটি লক্ষ্মীপুর সদরের ৪ নং চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের পানা মিয়াবেপারী বাড়ির।
লক্ষ্মীপুর সদর মডেল থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা গেছে, খালেক হোসেনের ছেলে মিরাজ হোসেনের  ছোট ভাই শাজাহান দীর্ঘদিন ধরে প্রবাসী হওয়ার দরুন তার সুন্দরী স্ত্রী নাসিমা বেগম এর দিকে কুদৃষ্টি দিয়ে আসছে। প্রায় সময় বিভিন্ন কুপ্রস্তাব দেয়ায় এই নিয়ে পারিবারিকভাবে মীমাংসা হওয়ার পরেও আরো ক্ষিপ্ত হয়ে ওঠে মিরাজ হোসেন।
স্ত্রী সন্তান থাকার পরেও লম্পট মিরাজ হোসেন তার লালসা পূরণ করার হীন মানুসে ২০ অক্টোবর মঙ্গলবার দিনে-দুপুরে নির্জন একলা ঘরে পেয়ে নাসিমার ঘরের পিছনের রুমে জবরদস্তি করে তার জামা কাপড় ছেড়ে বিবস্ত্র করে ফেলে। এসময় মিরাজ উত্তেজিত হয়ে নাসিমার স্পর্শকাতর স্থানসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে স্থানীয় নাজিম হোসেন, রানী বেগম, মরনি বেগমসহ লোকজন এগিয়ে এলে মিরাজ দৌড়ে পালিয়ে যায়। তারা রক্তাক্ত জখম হওয়া নাসিমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। যার রেজিঃ নং৬৩৭৬/১০.
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত মিরাজকে আটক করে। পরে ধর্ষণ চেষ্টার মামলা দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com