রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরের রায়পুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার!

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ৬.০১ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে সু‌মি আক্তার(২৫) না‌মক এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে রায়পুর থানা পু‌লিশ।
ব‌ুধবার (২৮ অ‌ক্টোবর) সকা‌লে পৌরসভার ২নং ওয়া‌র্ডের বয়াতি বাড়িতে এ ঘটনা ঘটে।
সকালে ঘরে ঝু‌লে থাক‌তে দে‌খেন নিহত মহিলার স্বামী কিরন। কির‌নের বা‌ড়ি রায়পুর হায়দরগঞ্জ এলাকায় এবং তার স্ত্রীর বাড়ী দূর্গাপুর এলাকায়। স‌ু‌মির রিপাত ও এমরান নামের দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূ‌ত্রে জানা গেছে, কিরন দুই বছর ধরে জসিম উ‌দ্দি‌নের বাড়ি‌তে ভাড়া থাকেন। সপ্তাহে ছয় দিন এনজিও সমিতির কিস্তি ৩৭০০ টাকা এবং সাথে আছে সূদ। কিস্তি না দেয়ায় সমিতির কর্মকর্তার জ্বালাতন সহ্য করতে না পেরে আত্নহত্যা করেন তিনি।
পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান বলেন, ‘আমি জরুরী কাজে ঢাকা যাচ্ছি, চাঁদপুর আসার পর খবর পেয়েছি। শুনেছি পুলিশ লাশ নিয়ে গেছে।’
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন-‘এ ঘটনায় সুমির মা রায়পুর থানায় একটি মামলা করেছেন। লাশ ময়না তদ‌ন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, আত্মহত‌্যা না‌কি হত‌্যা রিপোর্ট আস‌লে জানা যা‌বে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com