শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফানের ব্যক্তিগত সহকারী টাঙ্গাইলে গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১২.৩০ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের ব্যক্তিগত সহকারী এ বি সিদ্দিক দীপুকে (৪৫) নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলায়  টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) রমনা বিভাগ। সোমবার দুপুর ১২টা থেকে হাজি সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব। আটতলা ভবনের প্রতিটি ফ্লোরে অভিযান চলে।

ইরফানের বাসা থেকে বেশ কিছু অবৈধ জিনিস উদ্ধার করে র‌্যাব। এর মধ্যে ছিল একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ-ছয় লিটার মদ ও ৪০০ পিস ইয়াবা। পাওয়া যায় বেশ কিছু বিয়ারের ক্যান।মামলার এজাহারভুক্ত ২ নম্বর এই আসামিকে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখা এবং ব্যবহারের দায়ে ইরফান সেলিমের এক বছরের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় ইরফানের দেহরক্ষী মো. জাহিদুলকে ইসলামেরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com