বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জার্মানিতে করোনায় ১০ হাজারের বেশী লোকের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ৬.০১ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

করোনা মহামারি শুরুর পর থেকে জার্মানিতে এ পর্যন্ত ১০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে। শনিবার প্রকাশিত সরকারী হিসাবে এ কথা বলা হয়।
কেন্দ্রীয় সরকারের সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউট তাদের পরিসংখ্যানে জানায়, দেশটিতে মোট ১০ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে এবং ৪ লাখ ১৮ হাজার ৫ জন আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৭১৪ জন, যা একদিনের হিসাবে রেকর্ড সংখ্যক সংক্রমন।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট লোথার উইলার বলেন, জার্মানি ‘অত্যন্ত গুরুতর’ পরিস্থিতি মোকাবেলা করছে। তিনি জনগণকে সামাজিক দূরত্বের বিধান মেনে চলার আহবান জানান।
করোনা ভাইরাস ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দফায় একই সঙ্গে জার্মানিতেও ছড়িয়ে পড়ে, তবে বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
কর্তৃপক্ষ করোনা মহামারি ঠেকাতে জনসমাগম বন্ধসহ বিধিনিষেধ কড়াকড়ি করেছে।
চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল গত সপ্তাহান্তে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ঘরে থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com