শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সিনহা হত্যা মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সমীচীন হবে না :র‍্যাব ডিজি

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ১১.২৩ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি আছে। হয়তো বা আমরা শিগগিরই এটার একটি নিষ্পত্তি করতে পারব। এখনি তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সমীচীন হবে না।’

আজ শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল মামুন এ কথা জানান।

গত ৩১ জুলাই রাতে অর্থাৎ ঈদুল আজহার আগের রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার, ফাঁড়ি ইনচার্জ লিয়াকত আলীসহ এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সিনহা রাশেদ হত্যা মামলাটির তদন্ত করছে র‌্যাব।

দুর্গাপূজা আয়োজনের ব্যবস্থাপনা সম্পর্কে র‍্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে যেখানে রয়েছেন, আমরা সবাই নিজ নিজ আচার-অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। তবে বিশেষ করে সবাই উৎসবমুখর পরিবেশে এই ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা পালন করে থাকি। এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই ঘুরতে আসেন, উদযাপন করেন। শুধু হিন্দু ধর্মাবলম্বী বলেই নয়, দুর্গাপূজায় অনেকেই আনন্দ করেন।’

র‌্যাবের ডিজি আরো বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে এবার অনেক পরিবর্তন এসেছে। এরপরও আমরা অনেক কিছু উদযাপন করেছি। এর আগে আশুরা উদযাপিত হয়েছে। এখন বিয়ের বা সামাজিক অনুষ্ঠানও সীমিত পরিসরে চলছে। এখন চলছে দুর্গাপূজা। এবার রমনা কালী মন্দির দুর্গাপূজা উৎসব উদযাপন কমিটি একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এক লাখ মাস্ক বিতরণ করছে সুরক্ষার জন্য।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com