শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভোলা  জেলার বোরহানউদ্দিনে বেশি মূল্যে আলু বিক্রির দায়ে জরিমানা

  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৯.১৮ পিএম
  • ৪১৩ বার পড়া হয়েছে

ভোলা  জেলার বোরহানউদ্দিন উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রির অপরাধে ১১ ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে মানিকার হাট, বোরহানউদ্দিন পৌর বাজার এবং কুঞ্জের হাট বাজার এলাকায় পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুর রহমান জানান, সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালান। এসময় মানিকার হাট বাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান, মোবারক ও দিদারকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা এবং পৌর বাজারের আলম স্টোরের আড়ৎদার শাজাহানকে ৩০ হাজার, আবুল কালামকে ২০ হাজার, দোকানি দুলাল চন্দ্র, শাহিন, নয়নকে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং ইলিয়াসকে ৬ হাজার টাকাসহ সর্বমোট ১লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একইসময়ে কুঞ্জের হাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ’র নেতৃত্বে একই কারণে ব্যবসায়ী মনির হোসেন ও বাসুদেব মাস্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকাজরিমানা করা হয়েছে। বাজার মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com