মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

চট্টগ্রামে ৯৯৯ এ ফোন  করে বাকলিয়া থেকে বন্দি দশা থেকে মুক্তি দুই তরুণীর

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ১১.২৫ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন  করে চট্টগ্রামের বাকলিয়া থেকে বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন দুই তরুণী।

সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নেজাম উদ্দিন জানান, সোমবার ৯৯৯ হতে একজন তরুণী ফোন করে জানান যে, তাকে এবং তার ফুফাত বোনকে বাকলিয়া থানাধীন একটি বাসায় বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সে বাসার নাম-নাম্বার কোনো কিছুই জানেনা। পরে ৯৯৯ উক্ত তরুণীর কলটি বাকলিয়া থানার অফিসার ইনচার্জের সরকারি নাম্বারের সাথে সংযোগ ঘটিয়ে দিলে আমি উক্ত তরুণীরে সাথে কথা বলি। কিন্তু ভুক্তভোগীরা কোনো সুনিদিষ্ট ঠিকানা দিতে পারছিল না।

তিনি বলেন, তারা শুধু কল্পলোক আবাসিকের একটি বাসায় তাদের আটকে রাখা হয়েছে বলে জানাতে পারেন। পরে তাকে জানালা দিয়ে বাইরের দৃশ্যের বর্ণনা দিতে বলি। সেই বর্ণনার সূত্র ধরে বাকলিয়া থানার পুলিশ ভুক্তভোগীদের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকাস্থ এমিরেটার্স প্যালেস ব্লক-জি, প্লট-৩১, ৫ম তলার ৪ বি-ফ্ল্যাটটি শনাক্ত করা হয় এবং ওই বাসা থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা হয় এবং জড়িত ব্যক্তি মো. দেলোয়ার (২৫) এবং শাহীন আকতারকে (২৪) আটক করা হয়।

উদ্ধার হওয়া দুই তরুণী জানায়, তারা নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড কেনপার্ক বাংলাদেশ এ্যাপারেল প্রাইভেট লিমিটেডে চাকরি করতেন। করোনাভাইরাস সংক্রমণের কারণে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় রেখা নামের একজন অন্য গার্মেন্টসে চাকরি দেয়ার নাম করে রাকিবের (২৫) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দেয়। সেই সুবাদে গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাকিব তার বন্ধু শওকত আলী খাঁন (৩৩) ও শাহিনা আক্তার পরস্পর যোগসাজসে দুই তরুণীকে উল্লেখিত ঘটনাস্থলের বাসায় গত ৩ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে নিয়ে যায়। বাসায় নেয়ার পর দুজন ভুক্তভোগীকে আটক করে জোরপূর্বক দেহ ব্যবসা করতে বাধ্য করে।

পুলিশ জানায়, এ ঘটনায় যাদের নাম এসেছে তাদের প্রত্যেককে আসামি করা হয়েছে। ঘটনার অপর আসামি শওকত এবং রাকিব সাম্প্রতিককালে বাসাটি ভাড়া নিয়ে অসহায় তরুণীদের টার্গেট করে কৌশলে নিয়ে এসে জোরপূর্বক দেহ ব্যবসার কাজে লিপ্ত ছিল। আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা দায়ের করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com