বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গরু পাচারকারীদের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে সিবিআই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫২ এএম
  • ২৩১ বার পড়া হয়েছে

গরু পাচারকারীদের বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অভিযানে নামল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। আর এতেই নাম জড়াল এক ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কর্নেলের।

আজ বুধবার সকাল থেকেই কলকাতার রাজারহাট, সল্টলেক, তপসিয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, শিলিগুড়ি-সহ রাজ্যের ১৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তসংস্থার নজরে এনমুল হক নামে এক পাচারকারী। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

রাজ্যের সীমান্তবর্তি জেলাগুলি দিয়ে প্রতিবেশী দেশে গরু পাচার করার অভিযোগ বহুদিনের। এনিয়ে বারেবারেই সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ জেলা সহ-উত্তরবঙ্গের একাধিক জেলার সীমান্তে বসবাসকারী মানুষজন গরু পাচারকারীদের অত্যাচারে নাজেহাল।

এবার সেই গরু পাচারের বিরুদ্ধেই অভিযানে নামল সিবিআই।এদিকে, গরু পাচারের সঙ্গে নাম জড়িয়েছে সতীশ কুমার নামে বিএসএফের এক কর্নেলের। বুধবার কলকাতার সল্টলেকের বিজে ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তসংস্থা। শেষপর্যন্ত তাঁর বাড়ি সিলও করে দেওয়া হয়। জানা গিয়েছে বিএসএফের ওই আধিকারিক একসময়ে কর্মরত ছিলেন শিলিগুড়িতে। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডে।

সংশ্লিষ্ট সূত্রের খবর, গরু পাচার নিয়ে ন্যাশনাল এজেন্সি NIA ও এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট ED-কেও রিপোর্ট পাঠিয়েছে সিবিআই। টাকার লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখবে ইডি। অন্যদিকে, গরু পাচারের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখবে এনআইএ বলে খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com