শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে পারিবারিক কলহে বৃদ্ধার আত্মহত্যা !

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩৩ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে মাহফুজা বেগম নামের এক বৃদ্ধা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
জেলা সদরের ১৫নং লাহারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কুমুদপুর গ্রামের চাপ্রাশির বাড়ির মৃত সৈয়দ আহমেদের স্ত্রী মাহফুজা বেগম (৭৫) পারিবারিক কলহের জের ধরে নিজ গৃহে গত রোববার দুপুরের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃত মাহফুজা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।এই ঘটনার সন্দেহে মাহফুজা বেগমের একমাত্র ছেলে আমির হোসেনকে (৫০) আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন -মাহফুজার সাথে তার ছেলে আমির হোসেনের সাথে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এই নিয়ে গতকাল শনিবার সন্ধ্যার পরে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ও একই বাড়ির ওমর ফারুকের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। কেন, কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউই। তবে আজ মাহফুজা বেগম আত্মহত্যার পূর্বে মা ও ছেলের সাথে ঝগড়া হয়েছে বলে জানিয়েছেন।
এ বিষয়ে সালিশদার ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার প্রতিভা রানী বলেন-‘ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী মাহফুজা বেগমের বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। আমির হোসেন নামের তার ছেলেকে আটক রাখা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট আসার পরে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com