শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দেবীদ্বারে শিশু ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারন ধর্ষক চাচা গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫০ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি  : কুমিল্লার দেবীদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক চাচা সম্পর্কীয় মো. ফয়েজ উল্লাহ(২৩) নামে এক কলেজ ছাত্রকে আটক করে কোর্ট হাজতে চালান করেছে দেবীদ্বার থানা পুলিশ। ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের তেবারিয়া গ্রামের আব্দুল আলীম’র বাড়িতে।

ওই ঘটনায় ধর্ষিতা ভিক্টিম(১০)কে নিয়ে তার নানী বুধবার রাতে দেবীদ্বার থানায় এসে অভিযেগ করনে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ারকে ধর্ষক ফয়েজ উল্লাহ কর্তৃক ধর্ষণকালে মোবাইল ফোনে ধারনকৃত ধর্ষণের ভিডিও দেখান। ওসি ভিডিও দেখে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পুলিশ পাঠান। দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুস সালাম’র নেতৃত্বে একদল পুলিশ ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে এবং ভিক্টিম সহ থানায় নিয়ে আসেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ধর্ষণের ঘটনায় ভিক্টিমের চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তেবারিয়া গ্রামের আব্দুল আলীমের পুত্র এবং দুয়ারীয়া এ,জি, মডেল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ফয়েজ উল্লাহ(২৩)কে এক মাত্র

আসামী করে মামলা দায়ের করেন।                                 

মামলার বাদী জানান, ভিক্টিমের পিতা প্রবাসী, সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেলীতে লেখা পড়া করে। চলতি বছরের ২২ মে দুপুর অনুমান ১২টায় প্রতিবেশী চাচা সম্পর্কের ফয়েজ উল্লাহ ওই শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং পরদিন ২৩ মে বেলা ১টায় ওই একই ঘরে ধর্ষণ করে, ধর্ষক তার মোবাইল ফোনে ধর্ষণের ছবি ও ভিডিও ধারন করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করলেও ধর্ষক তার একাধিক বন্ধুর মোবইল মেসেঞ্জারে পাঠায়। পরবর্তীতে ওই ভিডিও প্রকাশ হলে ভিক্টিমের নানী ভিডিও সহ থানা পুলিশের স্মরনাপন্ন হন।

এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুস সালাম বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় কুমিল্লা আদালত প্রাঙ্গন থেকে সেল ফোনে জানান, ভিক্টিমের চাচা মো. সফিউল্লাহ বাদী হয়ে সফিউল্লাহকে এক মাত্র আসামী করে মামলা দায়ের করেন। মামলার আসামী ও ভিক্টিমকে আদালতে আনা হয়েছে। আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট আসামীর ১৬৪ ধারায় জবানবন্ধী রেকর্ড ও ভিক্টিমের ২১ ধারায় জবানবন্ধী রেকর্ড করা হবে। আদালতের নির্দেশ পেলে ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com