সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা সংক্রান্ত মামলায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১.১৩ এএম
  • ৩১০ বার পড়া হয়েছে

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা সংক্রান্ত মামলার রায়ে বুধবার বেলা সাড়ে ১২ টায় জনকীর্ণ আদালতে স্বামী বাবুল সরকারের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে রায় ঘোষণা করেন স্থানীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: গোলাম সারোয়ার আজ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজা প্রাপ্ত স্বামী হচ্ছেন বাবুল সরকার (৫০)।

সে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর তালতলা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। মামলার বিবরনে জানা গেছে, পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকার তুমিজ উদ্দিনের মেয়ে তানজিলা খাতুন (৩৫) কে বিয়ে করে ঘর সংসার করছিলো বাবুল সরকার। দাম্পত্য জীবনের কলহের জের ধরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তানজিলাকে হত্যা করে স্বামী বাবুল সরকার।

ওই দিনই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষেতলাল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় বোন তৌহিদা খাতুন বাদী হয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মর্মে ৩০২ ধারায় বাবুল কে আসামী করে একটি মামলা দায়ের করেন। বাবুল সরকার পরের দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ।

এ মামলায় পাঁচবিবি থানার এসআই মোখলেসুর রহমান ২০১৭ সালের ২২ মে স্বামী বাবুল সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলায় আদালত ১৯ জনে স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার স্বামী বাবুল সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও আসামী পক্ষে ছিলেন এ্যাড: হেনা কবির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com