রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিকাশ প্রতারকদের খপ্পরে গাইবান্ধার গৃহবধূ

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৭.০০ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ প্রতারকদের খপ্পরে পড়ে বিকাশের মাধ্যমে প্রতারিত হয়ে ৭৫হাজার টাকা খোয়া গেছে গাইবান্ধার সামিনা আক্তার নামে এক নারীর।তার খোয়া যাওয়া টাকা উদ্ধার করেছে পলাশবাড়ীর হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ঐ নারী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
জানাগেছে,বৃহস্পতিবার (৩রাসেপ্টেম্বর) সন্ধ্যায় সামিনা আক্তারকে বিকাশের অফিসার পরিচয়ে ফোন দেয় অজ্ঞাত এক প্রতারক।

ঐ প্রতারক তাদের প্রতারণার কৌশল অনুয়ায়ী বিভিন্নভাবে সামিনা আক্তারকে ভুলভাল বুঝিয়ে ৭৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।৭৫ হাজার টাকা পাঠানোর পর ঐ অজ্ঞাত বিকাশ অফিসার পরিচয়ধারী প্রতারক সামিনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং তার টাকা বিকাশে ফেরত না আসায় সামিনা তার পরিবারের অন্যান্য লোকজনকে জানালে পরিবারের লোকজন সামিনা আক্তারের প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে পলাশবাড়ী হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশকে লিখিতভাবে জানায়।তারপর পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে টাকা উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করে হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান,টাকা খোয়া যাওয়ার বিষয়টি আমাদেরকে অবগত করলে আমরা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ২৫ হাজার টাকা উদ্ধার করি।
উদ্ধারকৃত ২৫ হাজার টাকা শুক্রবার(৪ঠা সেপ্টেম্বর)সামিনার হাতে তুলে দেওয়া হয়েছে। বাকী টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।তিনি বলেন দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন পরিচয়ে ফোন দিয়ে সহজ সরল মানুষদের ভুল-ভাল বুঝিয়ে বিভিন্ন লোকজনর নিকট থেকে বিকাশসহ বিভিন্ন মারফতে টাকা হাতিয়ে নিচ্ছে।তাই তিনি অপরিচিত কারও কথায় বিকাশ বা অন্য কোনো মারফতে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com