রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

লক্ষ্মীপুরে শালিশে ঠকে মিথ্যা মামলায় শালিশদারকে ফাঁসানোর অভিযোগ

  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪.৪৪ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সালিশে অমীমাংসিত ঘটনা মীমাংসা করে প্রতিপক্ষের মিথ্যা মামলায় ফেসে গেছেন সালিশদার নিজেই
ঘটনার বিবরণে জানা গেছে, সদর উপজেলার২০ নং চররমনী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নেতা শমসের আলী হাওলাদারের ছেলে আম্মদআলীকে একই এলাকার শামসুল হক হাজী বাড়ির বাহার উদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার তার জমিজমা বিষয়ক ঝামেলায় দায়ের করা মামলায় আসামি করেছেন। মামলার এজাহার থেকে জানা গেছে, চররমনী ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রার্থী ও একই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।
আহমেদ আলী এলাকায় বিভিন্ন জনের উপকারার্থে সালিশ দরবার করে অমীমাংসিত ঘটনা আপোষ মীমাংসা করে দেন। এতে করে উভয়পক্ষের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
 মামলার বাদীনি শিল্পী আক্তারের জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি কালে গত শনিবার অন্য একাধিক সালিশদার এর সাথে আহমদ আলীও ছিলেন। কিন্তু অন্য সব সালিশদারগনকে মামলায় না জড়িয়ে সম্পন্ন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে হেয় করার হীন ষড়যন্ত্রে আহমদ আলীকে মামলায় ৩নং  আসামী করা হয়।
আহমদ আলী বলেন -শিল্পী আক্তারের জমি-জমা বিষয়ক ঝামেলা নিয়ে আমরা আপোষ মীমাংসা করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসি। সেখানে দীর্ঘদিনের ঝামেলা একপর্যায়ে সমন্বিতভাবে আপস করা হয়। কিন্তু কেন, কি উদ্দেশ্যে শিল্পী আক্তার আমাকে জড়িয়ে মামলা দিয়েছে ;তা আমার বোধগম্য নয়। আমাকে হয়রানি করার জন্যই একটা চক্র কাজ করছে।
এ বিষয়ে শিল্পী আক্তারের মোবাইলে একাধিক বার কল দিয়েও না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন বলেন- আমরা মামলা পেয়েছি, এজাহারে উল্লেখিত ঘটনা তদন্ত করছি। যাচাই-বাছাই করে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com