বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারত মহাসাগরে তেলবাহী ডায়মন্ড ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ড

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.২৬ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

ভারত মহাসাগরে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং ডিজেল বহনকারী এটি ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার কাছাকাছি জায়গায়। তবে শ্রীলঙ্কা এবং ভারতের নৌসেনাদের প্রচেষ্টায় জাহাজটির আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ডয়চে ভেলে অনলাইন জানায়, দুই লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল এবং এক হাজার ৭০০ টন ডিজেল নিয়ে কুয়েত থেকে রওনা হয়েছিল নিউ ডায়মন্ড ট্যাংকার নামে জাহাজটি। ভারতের পারাদ্বীপে যাওয়ার পথে বৃহস্পতিবার শ্রীলঙ্কা বন্দরের কাছে হঠাৎ আগুন লেগে যায় জাহাজটিতে।

ট্যাংকারটিতে ২৩ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৮ জন ফিলিপিনো এবং ৫ জন গ্রিক। আগুন নেভাতে গিয়ে দুজন কর্মী আহত হন বলে জানা গেছে। তার মধ্যে একজন এখনো নিখোঁজ। বাকিদের পানামার ফ্ল্যাগ লাগানো একটি জাহাজ প্রাথমিকভাবে উদ্ধার করে।

এরপরেই শ্রীলঙ্কার নৌ বাহিনীর ছোট ছোট নৌকা জাহাজের সামনে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তারা জানিয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে এখনো তেল লিক হওয়ার সম্ভাবনা আছে।

কিছুদিন আগেই জাপানের একটি তেল ট্যাংকার থেকে তেল লিক করেছিল মরিশাসের কোরাল রিফে। ওই ঘটনায় কয়েক হাজার টন তেল পানিতে মিশে গেলে প্রকৃতির ভয়াবহ ক্ষতি হয়েছিল। শ্রীলঙ্কার নৌ সেনারা জানিয়েছে, ফের যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, তার দিকে খেয়াল রাখা হচ্ছে।

শ্রীলঙ্কার নৌসেনার বক্তব্য, তেল লিক হলে তা মোকাবিলা করার মতো ব্যবস্থা তাদের নেই। ভারত এর মধ্যেই নৌ বাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে। আরও দুইটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। তেল লিক হলে ভারতীয় নৌ সেনারা সেটি মোকাবিলা করবে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com