বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্রাম্প প্রশাসন চীনা কুটনীতিকদের উপর বিধিনিষেধ আরোপ করেছে

  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০, ২.৪২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা কুটনীতিকদের উপর কতকগুলো নতুন বিধিনিষেধ জারি করেছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও যে নতুন নিয়ম ঘোষণা করেন তার মধ্যে রয়েছে কোন কলেজ ক্যাম্পাস পরিদর্শনের আগে কিংবা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে ঊর্ধ্বতন চীনা কুটনীতিকদের অনুমতি নিতে হবে। তা ছাড়া তারা যদি চীনা দূতাবাস বা কনসুলার দপ্তরের বাইরে কোন অনুষ্ঠানের আয়েজন করে এবং তাতে যদি শ্রোতা সংখ্যা ৫০ জনের বেশি হয় তা হলে আগে ভাগেই সে জন্যে অনুমতি নিতে হবে।

পম্পেও আরও বলেন চীনা সরকার তাদের সরকার পরিচালিত সামাজিক মাধ্যমের আকাউন্টগুলো যথাযথ ভাবে চিহ্নিত করুক এটিও যুক্তরাষ্ট্রের প্রশাসন চায়। পম্পেও বলেন চীনে কর্মরত আমেরিকার কুটনীতিকদের উপর একই ধরণের নিয়ম আরোপ করার কারণেই যুক্তরাষ্ট্রে চীনা কুটনীতিকদের উপর এই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তিনি বলেন আমরা শুধু মাত্র পাল্টা ব্যবস্থা নিচ্ছি। এ দিকে ওয়াশিংটনে চীনা দূতাবাস এক বিবৃতি প্রকাশ করে এই ব্যবস্থাকে তাদের কুটনৈতিক ও কনসুলার কর্মীদের উপর তাদের কথায় “আরও একটি অন্যায্য বিধিনিষেধ এবং প্রতিবন্ধকতা” বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রে চীনা কুটনীতিকদের উপর এই নতুন নিষেধাজ্ঞা হচ্ছে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে সম্পর্কের অবনতির সর্বসাম্প্রতিক লক্ষণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com