রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঢাকা থেকে অপহৃত ২ ব্যক্তি গাজীপুরে উদ্ধার, আটক ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১১.১০ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মুক্তিপণের দাবিতে রাজধানী থেকে অপহরণের তিন দিন পর আজ বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গাজীপুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় নারীসহ অপহরণে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার বোরকাটি এলাকার মো. নিজাম (৩৪), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা বাজারের জনি মিয়া (২১), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তুষার চন্দ্র বর্মণ (২১), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সঘুনা এলাকার ফয়সাল মাহমুদ আলম (২১) ও গাজীপুর সদরের ভূরুলিয়া এলাকার মলিনা আক্তার সিমু (২৭)। তাঁরা সবাই গাজীপুর সদর থানা এলাকায় বসবাস করেন।

উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার চরজিংকক্ষীর এলাকার সজল সরকার (৩২) ও ঢাকার বাড্ডার বেড়াইদ (চটকিপাড়া) এলাকার মো. ডালিম (৩৫)।

র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, সজল ও ডালিম বাড্ডা এলাকায় থেকে ফেরি করে মাছ বিক্রি করেন। গত ৩১ আগস্ট সন্ধ্যায় বাড্ডা থেকে কৌশলে তাদের অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা তাদের অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে অপহৃতদের সন্ধান না পেয়ে বাড্ডা থানায় অভিযোগ করেন তাদের পরিবার।

র‌্যাব কর্মকর্তা আরো জানান, অপহৃতদের উদ্ধারে তাদের স্বজনরা গাজীপুরে র‌্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পে গত মঙ্গলবার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালায়। গতকাল বুধবার রাতে গাজীপুর সদর থানাধীন বিলাশপুর এলাকা থেকে এক নারীসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করে। পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত মাছ ব্যবসায়ী ওই দুজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অভিযানকালে অপহরণকারীদের কাছ থেকে আটটি মোবাইল সেট, একটি চাপাতি, একটি ছুরি, চারটি মলম ও নগদ ৩৫০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় থেকে গার্মেন্টসে চাকরির আড়ালে বিভিন্ন লোককে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com