রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পরিবেশ দূষণের দায়ে অবৈধ ব্যাটারি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.৫৬ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

পরিবেশ দূষণের দায়ে ঢাকায় একটি অবৈধ ব্যাটারি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেটির উৎপাদন বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ঢাকাস্থ আরকে পাওয়ার নামের ওই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন কারখানাটিতে কোনো তরল বর্জ্য পরিশোধনাগার পায়নি পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং টিম। কারখানার উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট এসিড মিশ্রিত ঝুঁকিপূর্ণ তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদীতে নির্গমণ করা হতো।

নির্বাহী ম্যজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, ঝুঁকিপূর্ণ বর্জ্য দ্বারা পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।

পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব ও সহকারী পরিচালক খালিদ ইবনে সাদিক এবং পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরীয়া এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com