গতকাল মঙ্গলবার ৭০ হাজারের নীচে নেমেছিল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার তা আবার ৭৮ হাজারের বেশি হল। পাশাপাশি দৈনিক মৃত্যুও আজ ফের এক হাজার ছাড়াল। সংক্রমণ হার অবশ্য সাত শতাংশেই আটকে রয়েছে।
গত এক দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষেরও বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৩৫৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত হলেন ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৩ জন। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার।
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। যা গত কালের থেকে প্রায় ৬০ হাজার বেশি