রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় রিক্সাভ্যান চালকসহ নিহত ২ আহত ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২.৩৬ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারীচালিত রিক্সাভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী পৌর শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি মুঠোফোনে বলেন, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিক্সা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে শহরের দক্ষিন বাসস্টান্ড এলাকায় রিক্সাভ্যানটির এক্সেল হটাৎ ভেঙ্গে পরলে রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ডভ্যান রিক্সাভ্যানের চালককে পিছন থেকে চাপাদিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই নিহত হন।
এদিকে, স্থানীয়রা রিক্সাভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও দুজন আহত হন। আহত ব্যাক্তি দুজন আঃ মজিদ পূর্বে রামচন্দ্র পুর ও আলহাজ্ব আঃলতিফ বরিশাল বলে জানাগেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com