বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমেরিকার প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করলেন জো বাইডেন

  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০, ৮.২৯ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

ডেমোক্র্যাটিক দলীয় ভার্চুয়াল সম্মেলনে, বৃহস্পতিবার রাতে, প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করলেন জো বাইডেন। তাঁর ভাষণে জো বাইডেন আমেরিকার কালো যুগের অবসানের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন,একত্রিত হয়েই আমরা এই কালো যুগের অবসান ঘটাবো। এটাই আমাদের মুহূর্ত, এটাই আমাদের সামনের পানে এগিয়ে চলার অভিযানI তিনি আমেরিকান জনগণকে ভয়-ভীতি ছেড়ে আশার আলোয় উদ্দীপ্ত হবার আহ্বান জানান।

তিনি বলেন,নভেম্বরে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে, তাঁর প্রথম কাজটি হবে, করোনা সঙ্কট দমনে জাতীয় একটি পরিকল্পনার বাস্তবায়ন,যেখানে রোগ সনাক্তরণ পরীক্ষা হবে দ্রুত এবং দ্রুত ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, রাজনীতিকে বাইরে রেখে, বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে, আমাদের স্বাস্থ্য কর্মসূচি পরিচালিত হবে। দেশাত্মবোধক কর্তব্য ভেবে, মাস্ক পরার নীতি অনুসরণ করতে হবে,যাতে বহু জীবন রক্ষা করা যায়।

পররাষ্ট্রনীতি বিষয়ে জো বাইডেন রাশিয়ার ব্যপারে কঠোর মনোভাব ব্যক্ত করেন।তিনি বলেন,আমেরিকান সেনাদের জীবনের বিনিময়ে রাশিয়ার অর্থ পুরস্কারের ঘোষণাকে উপেক্ষা করা যাবে না।

তরুণদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, তরুণরাই আজ দেশে বেশি সোচ্চারI তারাই আজ ডাক দিয়েছেন বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে, তারাই সোচ্চার হয়েছেন অর্থনীতি,বর্ণবাদী ও পরিবেশগত অবিচারের বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com