সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নোয়াখালীতে ১২০ শয্যার অক্সিজেন কোবিড হাসপাতাল উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ২.৪৩ পিএম
  • ১০৫০ বার পড়া হয়েছে

সুজন পাল নোয়াখালী- নোয়াখালীতে করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১২০ শয্যার কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার কোবিড হাসপাতাল চালু করা হয়েছে। জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের প্রথম ও দ্বিতীয় তলায় বিশেষায়িত এ হাসপাতাল স্থাপন করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, সিভিল সার্জন মাসুম ইফতেখার প্রমূখ।

হাসপাতালটিতে কেন্দ্রিয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি রয়েছে দুটি ভেন্টিলেটর, তিনটি হাইপ্লো নেজাল ক্যানোলা সম্বলিত ৮ শয্যার একটি হাই কেয়ার ইউনিট। বিশেষায়িত এ হাসপাতাল স্থাপনের ফলে এখন থেকে কোবিড রোগীদের নোয়াখালীতেই উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com