শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

গুম হওয়া স্বামী ও সন্তানের খোঁজে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১২.৪০ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

তৌহিদুজ্জামান ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:ঢাকার সবুজবাগে গুম হয়ে যাওয়া স্বামী দেলোয়ার হোসেন ও সন্তান ছালেউর রহমানের খোঁজে ঠাকুরগাঁওয়ে সংবাদ সংন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিছুল হক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন গুম হওয়া দুই জনের স্বজনরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেলোয়ার হোসেনের স্ত্রী শিরিনা বেগম এবং ছালেউরের বাবা আজিজুর রহমান।লিখিত বক্তব্যে তারা জানান, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রাননগর গ্রামের সিরাজুল ইসলাম ও তার বন্ধু ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোটাপাড়া গ্রামের ছালেউর রহমান দীর্ঘদিন যাবৎ ঢাকার সবুজবাগে রিক্সা চালাতো।

গত ৫ জানুয়ারি রাতে দেলোয়ার তার স্ত্রীকে মোবাইল ফোনে জানায় যে, তাদের সবুজবাগের বাড়িতে প্রশাসনের লোকজন এসে দরজা খোলার জন্য চাপ দিচ্ছে। এর পর থেকেই নিখোজ হয় সে। ওই দিনের পর থেকে তার মোবাইল ফোন আর খোলা পাওয়া যায়নি। একই অবস্থা হয় অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরের।

পরবর্তিতে উভয় পরিবারের লোকজন ঢাকায় গিয়ে প্রথমে রিক্সার গ্যারেজে, পরে আশ পাশের গ্যারেজে, পরে স্থানীয় থানায়, হাসপাতালে, কারাগারে ও মর্গে খোজ নিয়ে তাদের সন্ধান পায়নি। পরে ৬ ফেব্রুয়ারি দেলোয়ারের স্ত্রী শিরিনা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং অপর নিখোঁজ ব্যক্তি ছালেউরের পিতা আজিজুর রহমান ৯ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

কিন্তু দীর্ঘ ৭ মাস পেরিয়ে গেলেও উভয় পরিবারের সদস্যরা নিখোঁজ হওয়া ব্যক্তিদের কোন সন্ধান পাওয়া না গেলে তাদের ধারনা হয় যে দেলোয়ার হোসেন এবং ছালেউরকে প্রশাসনের লোকেরাই গুম করে রেখেছে। সংবাদ সন্মেলনে স্বজনরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্টের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের গুম হয়ে যাওয়া দেলোয়ার ও ছালেউরের প্রকৃত তথ্য উদ্ধার এবং সন্ধানের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com