বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌরিতানিয়ার উপকূলে ডুবে গেছে ৪০জন অভিবাসী বহনকারী নৌকা

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১১.১৫ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

জাতিসংঘের শরণার্থী সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে প্রায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা মৌরিতানিয়ার উপকূলে ডুবে গেছে। এই ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি গিনির বাসিন্দা এবং অন্যান্যরা সাব-সাহারা আফ্রিকার দেশসমূহের বাসিন্দা। নৌকাটি ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র চার্লি ইয়াক্সলি এক টুইটে লেখেন, “এগুলো অনৈতিক এবং অসাধু পাচারকারীদের ভয়াবহ পরিণতি। স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জে প্রায় ২,৮০০ অবৈধ অভিবাসী পাড়ি জমিয়েছে- যা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ গুণ বেশি। অভিবাসীরা আফ্রিকায় দারিদ্র্য এবং যুদ্ধ থেকে বাঁচতে এবং ইউরোপীয় ইউনিয়নে একটি উন্নত জীবনের জন্য সেখানে প্রবেশ করে।গত ডিসেম্বরে মৌরিতানিয়ার উপকূলে গাম্বিয়া থেকে একটি শরণার্থী ভর্তি নৌকা ডুবে যাওয়ায় ৬০ জনেরও বেশী অভিবাসী মারা যায় এবং ৮০ জন সাঁতার কেটে তীরে ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com