বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লেবাননের বিস্ফোরণে সহায়তার হাত বাড়িয়েছে বহু দেশ

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০, ৩.২৯ পিএম
  • ৬৪৭ বার পড়া হয়েছে

লেবাননের ঘনিষ্ঠ মিত্র এবং পুরোনো শত্রু সকলেই মঙ্গলবারের এই ব্যাপক বিস্ফোরণের শিকার যাঁরা হয়েছেন তাঁদের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সাহায্যের হাত বাড়িয়েছেন। লেবাননের প্রধানমন্ত্রী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন। দেশটি কয়েক দশকের মধ্যে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং করোনা কবলিত হয়েছে। উপসাগরীয় রাষ্ট্রগুলোই সবার আগে এগিয়ে এসছে, কাতার সেখানকার চিকিত্সা পরিষেবাকে সহায়তার জন্য সেখানে ফিল্ড হাসপাতাল পাঠানোর কথা বলেছে। কাতারের শাসক আমির শেখ তামিম বিন হামাদ আল সানি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম এক টুইট বার্তায় লিখেছেন, “ আমাদের প্রিয় লেবাননের জনগণে প্রতি আমাদের গভীর দুঃখ জানাচ্ছি।

কুয়েত বলেছে তারা জরুরি চিকিত্সা সামগ্রী পাঠাচ্ছে। মিশর এই ধ্বংসযজ্ঞে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আরব লীগের প্রধান এই বিস্ফোরণ সম্পর্কে সত্য উদ্ঘাটনের উপর গুরুত্ব দিয়েছেন। জর্দানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন জর্দান লেবাননের প্রয়োজন অনুযায়ী যে কোন রকম সহায্য দিতে প্রস্তুত আছে। আর ইরানও বলেছে তারা প্রয়োজনীয় সব রকমের সহায়তা প্রদান করতে প্রস্তুত।প্রতিবেশি দেশ ইসরাইলও লেবাননকে মানবিক সাহায্য দেয়ার প্রস্তাব দিয়েছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র , রাশিয়া এবং ফ্রান্স সহায়তা প্রদানের কথা বলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com