বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশ সহ মোট ৭টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৯.১৪ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

কুয়েত সরকার ৩০ জুলাই সবশেষ সিদ্ধান্তে ঘোষণা দিয়েছে যে, বাংলাদেশ, ভারতসহ মোট ৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা মহামারীর কারণে ৪ মাস বন্ধ থাকার পরে ১ আগস্ট থেকে দেশটির আন্তর্জাতিক ফ্লাইট শুরু হলেও বাংলাদেশ,ভারতসহ এই ৭টি দেশ ছাড়া অন্য সব দেশের নাগরিকদের সে দেশে প্রবেশাধিকার থাকবে। অন্য ৫টি দেশ হচ্ছে- নেপাল, পাকিস্তান, শ্রীলংকা, ইরান ও ফিলিপাইন। ৩০ জুলাই কুয়েতের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানিয়ে এক ঘোষণায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একথা জানিয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারার সাথে এই সিদ্ধান্তের সম্পৃক্ততা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কুয়েত সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের ওপরে এক বড় আঘাত বলে জানিয়েছেন বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সীসমূহের শীর্ষ সংগঠন বায়রা’র মহাসচিব শামীম আহমেদ চৌধুরী।

এদিকে, কুয়েতে অবস্থানকারী ২ লাখের বেশি বাংলাদেশী অভিবাসীকে দেশটি ত্যাগ করার ব্যাপারে কুয়েতের পার্লামেন্ট অতি সম্প্রতি একটি বিলে সম্মতি জানিয়েছে। পার্লামেন্টে বিলটি পাস হলে এটি কার্যকর হবে। কুয়েত কর্তৃপক্ষ বলছে, কুয়েতের মোট জনসংখ্যার অর্থাৎ ৪৩ লাখের ৩ শতাংশের বেশি বাংলাদেশী জনশক্তি ওই দেশটিতে থাকতে পারবে না। বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে সাড়ে ৩ লাখের বেশি বাংলাদেশী অভিবাসী কুয়েতে অবস্থান করছেন।
ইতালি সরকার করোনার ভুয়া ও জাল সার্টিফিকেট এবং প্রতারণাকান্ডে সে দেশে বাংলাদেশীদের প্রবেশে ৫ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীকালে আবার নতুন সিদ্ধান্ত নেয়া হবে বলে দেশটির কর্তৃপক্ষ বলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com