মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদে অভিনেতা অনিসুর রহমান মিলন ধারাবাহিক নাটকও নির্মাণের চিন্তা নিয়ে আসিতেছে

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০, ৪.৪৫ পিএম
  • ৮১০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আনিসুর রহমান মিলন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনটি নাটক পরিচালনা করছেন তিনি। নির্মাণের অভিজ্ঞতা ও সামনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। ঈদে আপনার নির্মাণে ‘মুনিরা মঞ্জিল’, ‘গালিবার গোপ্পো’ ‘দুই মজনু’ শিরোনামের তিনটি নাটক বৈশাখীটিভিতে, আর টিভিতে, প্রচারিত হবে। *একজন নির্মাতা হিসেবে কাজগুলো নিয়ে আপনি কতটা আশাবাদী? প্রথমত একজন নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়, আমি একটা কাজ করেছি সেটা কতটুকু নিজের মতো করে করতে পারলাম। আর বছরে হয়তো একটা-দুইটা নাটক নির্মাণ করছি। নির্মাণের জায়গায় একধরনের অভিজ্ঞতা অর্জন করাটাও কিন্তু একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্ডাস্ট্রির সিচুয়েশন একেক সময় একেক রকম হয়। সেই সিচুয়েশনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার অভিজ্ঞতাটাও তো দরকার আছে। সত্যি কথা বলতে কাজগুলো করতে পেরে খুব ভালো লাগছে। আমি এনজয় করছি। দ্বিতীয়ত, যেহেতু নিজের মতো করে যত্ন নিয়ে নাটকগুলো বানাতে পেরেছি সেগুলো দর্শক দেখবে আশা করছি। আমার নাটক দেখে যদি দর্শকদের উপলব্ধির জায়গায় একটু পরিবর্তন আসে সেটাই হবে আমার স্বার্থকতা। তবে দর্শক আমার নাটকগুলো দেখেবে এবং সেটা সাধারণ ভাবেই সে অনুরোধ থাকবে। অভিনেতা মিলন নাটক বানিয়েছেন বলেই ভালো বা খারাপ এভাবে যাতে না দেখেন। *এবারের ঈদে আপনার অভিনীত কয়টা নাটক দর্শক দেখতে পাবেন? ঈদের জন্য কিছু ভিন্নধর্মী কাজ করেছি। সবমিলিয়ে আমার অভিনীত ১০/১৫ টা নাটক প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে। *করোনার কারণে একটা ধাক্কার পর নাটকের শুটিং চলছে। আপনার চোখে কোনো পরিবর্তন ধরা পড়েছে? একটা ভালো দিক আমার চোখে পড়েছে সেটা হচ্ছে , আগে নির্মাতারা ভাবতো কিছু কিছু আর্টস্ট আছে যাদের ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। কিন্তু‘ এখন সিচুয়েশনের কারণে কিছুটা পরিবর্তন এসেছে। অনেক আর্টিস্ট কাজ করছেন না। তাই বলে কিন্তু কাজ বন্ধ নেই। কাজ কিন্তু চলছেই। সামনের পরিকল্পনা- অনেক ধরনের পরিকল্পনা মনের মধ্যে বাসা বেঁধেছে। একটা ধারাবাহিক নাটকও নির্মাণের চিন্তা আছে সামনে। একটু ভালো গল্প ধরে দর্শকনন্দিত হবে এমন কাজ করার পরিকল্পনা আছে। এছাড়া লকডাউনের মধ্যে তিনটা স্ক্রিপ্ট লিখেছিলাম। ঐ তিনটা স্ক্রিপ্ট নিয়ে আগাবো। খুব শীঘ্রই গল্পগুলো স্ক্রিনে দর্শক দেখতে পাবেন। * এবারের ঈদে কেমন কাটাবেন আপনি।? আসলে তেমন কিছু করবো না তবে বাসায় থাকবো পরিবার নিয়ে থাকবো। আশা করি সবাই সুন্দর ভাবে পরিবার নিয়ে ঈদ উৎসব পালন করোক তাহলে ভালো লাগবে আমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com