বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে করোনা আক্রান্তর সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১.১৯ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা কে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২৮ হাজার ৪৭২ জন। আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। গোটা ভারতে এখন মোট আক্রান্তর সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন।

পাল্লা দিয়ে মোট সুস্থ ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। অর্থাৎ সক্রিয় আক্রান্ত ৪ লক্ষ ১১ হাজার ১৩৩।গত ২৪ ঘন্টায় মোট প্রাণ হারিয়েছেন ৬৪৮ জন। ভারতে এপর্যন্ত কোভিডের কবলে মোট প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ৭৩২ জন। সুস্থতার হার ৬৩.১২ শতাংশ।মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩৬ জন। সে রাজ্যে মোট আক্রান্ত ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ১৮৮ জন। যার দরুন এপর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮২ হাজার ২১৭ জন।

মহারাষ্ট্রে মোট প্রাণ হারিয়েছেন ১২ হাজার ২৭৬ জন। সক্রিয় আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ৫৩৮। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২৫ হাজার ৯৬ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬ হাজার ১১৮ জন। সক্রিয় করোনা রোগী ১৫ হাজার ২৮৮ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৬৯০ জন।তামিলনাড়ুতে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৮৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৬৫ জন। সে রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৬ হাজার ৬৭০ জন।

সক্রিয় করোনা আক্রান্ত ৫১ হাজার ৩৪৭। মোট প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৬ জন।এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টাতেও মারা গিয়েছেন ৩৫ জন। সেই সঙ্গে ওই সময়ে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৬১। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সব মিলিয়ে করোনায় মারা গিয়েছেন ১ হাজার ১৮২ জন। তবে এরই মধ্যে গত সোমবারের তুলনায় গতকাল মঙ্গলবার সংক্রমণের হার সামান্য একটু হলেও কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com