সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সাভার ও আশুলিয়ায় দুটি কারখানাকে নয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১.০২ পিএম
  • ৭৯৫ বার পড়া হয়েছে

সাভার ও আশুলিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গুড় ও সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে  ২টি কারখানাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত র‌্যাবের ।

সাভারের নামাবাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় বুধবার এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই গুড় কারখানায় অভিযান পরিচালনা করে মালিক গৌতম সাহাকে নগদ চার লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সেই সাথে কারখানাটি থেকে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করে নদীতে ফেলে দেয়া হয়।

অন্যদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অ্যালুমিনিয়াম সালফেট ও ক্ষতিকর কাপড়ের রঙ দিয়ে সেমাই, বিস্কুট, কেকসহ নানা খাদ্যদ্রব্য উৎপাদন করে আসছিলেন বেক টাইম কারখানার মালিক আলমগীর হোসেন। সেগুলো খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়লে বুধবার র‌্যাব অভিযান পরিচালনা করে।

এ সময় আলমগীর হোসেনকে বিভিন্ন অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করে ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানা থেকে নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল জব্দ করে র‌্যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলে, ‘এসব ক্ষতিকর খাবার খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সেই মারা যাচ্ছে।’

অভিযানে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com