শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেবীদ্বারে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর ক্ষেতমজুর সমিতির স্মারকলিপি

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৮.০২ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার- কুমিল্লা) প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বারে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বুধবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন কর্যালয়ের সামনে সমাবেশ, মানব বন্ধন’র মধ্যে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান’র মাধ্যমে ৬ দফার দাবীতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। মানব বন্ধন ও সমাবেশ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেতমজুর নেতাদের কাছ থেকে ওই স্মারকলিপি গ্রহন করেন। ৬ দফা দাবীগুলির মধ্যে ছিল- বিনামূল্যে গ্রাামে গ্রাামে করোনা পরীক্ষা ও চিকিৎসা, করোনায় কর্মহীন ও বানভাসী গরীব- দুঃখীদের বিনামূল্যে খাদ্য সহায়তা, সকল উপজেলায় কর্মসৃজন প্রকল্প চালু, পল্লী রেশনিং ব্যবস্থা চালু, করোনাকাল পর্যন্ত এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ করা ও গ্রামীণ বরাদ্ধ লুটপাট বন্ধ লুটপাটকারীদের কঠোর শাস্তি প্রদানের দাবী। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুব নেতা বিল্লাল হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাতি পরেশ কর। একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, যুব ইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি এ,কে,এম মিজানুর রহমান কাউছার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ, ক্ষেতমজুর নেতা আব্দুল বাতেন সরকার, মোখলেসুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com