শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুবলীগের ফেস্টুনে জুতার মালা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ!

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০.৫০ এএম
  • ২৯০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: ফেস্টুনে কাদা, গোবর ও জুতার মালা দেয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরের চররুহিতা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে স্থানীয় যুবলীগ। চর রুহিতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ক্যাম্পের হাট বাজারে ওয়ার্ড যুবলীগের ফেস্টুনে কে বা কারা রাতের আঁধারে কাদা ও গোবর ছুঁড়ে মারে।

এছাড়াও জুতার মালা তারকাটা দিয়ে সাঁটিয়ে দেয়। পরদিন সকালে স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান হাওলাদার প্রকাশ মাফু দেখতে পেয়ে আফসোস করে লোকের মাধ্যমে জুতা নামিয়ে দেন। প্রত্যক্ষদর্শী শাহজাহান ও শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন -‘এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা যে বা যারা এধরনের হীন কাজ করেছে তা একেবারে নিন্দনীয় ও গর্হিত কাজ, এটা ঠিক হয়নি।’ এই নিয়ে স্থানীয় যুবলীগের উদ্যোগে আজ দুপুরে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ইউনুস হোসেন লিটনের নেতৃত্বের বক্তব্য রাখেন ওয়ার্ড যুবলীগ সেক্রেটারি রাকিব হোসেন,ওয়ার্ড আহবায়ক মামদু আহমেদ প্রমূখ।

এ সময় বিভিন্ন ওয়ার্ড যুবলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইউনুস হোসেন লিটন অভিযোগ করে বলেন -‘আমাদের ফেস্টুন লাগানোর সময় জামায়াত-বিএনপির লোকেরা বাধা দেয়। আবদুল গোফরান, রহমত উল্লা হাওলাদার, ফিরোজ হাওলাদার, আব্দুল মালেক, রহিম দোকানদার ও শহীদের নেতৃত্বে কাশেম রুবেল ও সোহেল এ কাজ করতে পারে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় ওয়ার্ডের মেম্বার আব্দুল গোফরান বলেন-‘আমি দীর্ঘ ২৩ বছর ধরে যুবলীগ করে বহু অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।

জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু যুবলীগের সাথে আমাদের কোন বিরোধ নেই। এটা যেই করেছে তা অত্যন্ত নিন্দিত গর্হিত কাজ। আমাদের পক্ষে এ ধরনের কাজ করা মোটেই সম্ভব নয়। যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট। একই কথা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সম্পাদক রহমত উল্লাহ হাওলাদার বলেন। যারা এধরনের কাজ করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com