শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনায় হেরে গেলেন দেবীদ্বারের বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল খান

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১২.০৪ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি : করোনায় মারা গেলেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল খান(৫৫)। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা কলেজ’র সাবেক জিএস, কেন্দ্রীয় মৎস জীবী দলের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন। করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে বেশ কিছুদিন হাসপাতালে সয্যাসায়ী থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন।

সোমবার বেলা ২টায় ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে দেবীদ্বারে শোকের ছায়া নেমে আসে। তিনি একজন সচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার কাশারী খোলা। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১কণ্যা সন্তান রেখে গেছেন। আব্দুল আউয়াল খান’র ছোট ভাই আব্দুল মবিন খান জানান, তার ভাইকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার করোনা নমুনা পরীক্ষা পজেটিভ আসে।

তার শ্বাস কষ্ট বেড়ে গেলে মুগতাতে আইসিইউ বেড না পাওয়াতে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসিওলেশনে ছিলেন ৪/৫দিন। বিএনপি নেতা আব্দুল আউয়াল খান’র মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটি ছাড়াও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা ৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।

বিএনপি হংকং শাখার সভাপতি এ,এফ, এম তারেক মূন্সী, বিএনপি কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম সহ জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তিবর্গ। সোমবার বাদ ইশা নিজ গ্রাম কাশারিখোলায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com