শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৫ কর্মকর্তাসহ আক্রান্ত ৭ দেবীদ্বারে অগ্রণী ব্যাংক লকডাউন : গ্রাহকরা বিপাকে

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১১.৫৮ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি// অগ্রণী ব্যাংক দেবীদ্বার শাখার ম্যানেজার ও চার কর্মকর্তা সহ সাতজন কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ায় ব্যাংকটি লকডাউন ঘোষনা করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ব্যাংক বন্ধ থাকায় লেনদেন করতে আসা গ্রাহক পড়েছে বিপাকে। জানাযায় তিন দফায় অগ্রণী ব্যাংকের ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে শাখা ম্যানেজার স্বপরিবারে আক্রান্ত হয়ে আছেন। এতে শাখাটি পরিচালনা অসম্ভব হয়ে পড়ে। গ্রাহক ও অন্যান্যদের সংক্রমিত হবার আশংকায় রবিবার থেকে ব্যাংকটি লকডাউন করে সকল কার্য্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ লকডাউন ঘোষনা করায় ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহকরা বিপাকে পড়েছে। বিশেষ করে অগ্রণী দুয়ারের মাধ্যমে রেমিটেন্স সংগ্রহকারী দূর-দূরান্ত থেকে আগত গ্রাহকরা অন্য উপজেলা থেকে রেমিটেন্স সংগ্রহ করতে হবে জেনে অনেকেই করোনাকালে দূরবর্তী পথ এবং অর্থিক নিরাপত্তা নিয়ে শংঙ্কা প্রকাশ করেছেন। এ বিষয়ে কথা বলতে চাইলে শাখা ম্যানেজার মোঃ সহিদুল ইসলাম ভুঁইয়া অসুস্থতার জন্য কথা বলতে পারেন নি। এসিস্টেন্ট ম্যানেজার মোঃ আমিন উল্লাহ জানান লকডাউনের কারণে দেবীদ্বার শাখা বন্ধ থাকলেও গ্রাহকগণ চান্দিনা, বুড়িচং উপজেলার নিমসার বাজার শাখা এবং মুরাদনগর উপজেলার জাহাপুর শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com