মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “টু- লেড”

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ৪.৪২ পিএম
  • ৮০৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: আনোয়ার কাজ করতেন কাপড়ের দোকানে। দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় চাকরি হারিয়েছেন তিনি। স্ত্রী, বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ময়না, ছেলে দুলালকে নিয়ে অভাব–অনটনের মুখে পড়ে যান আনোয়ার। আয় বন্ধ হয়ে যাওয়ায় বাসাভাড়া ও সংসার চালানো সম্ভব হচ্ছিল না। ৩০ বছর ধরে এ শহরে শিকড় গড়া সংসারকে তুলে নিয়ে বাধ্য হয়ে গ্রামে ফিরে যাচ্ছেন তিনি। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টু-লেট’। চলচ্চিত্রটির চিত্রনাট্যকার ও পরিচালক অনিমেষ আইচ জানান, করোনাকালে ঢাকা শহরের বাস্তব রূপ এটি। এই সময়ে প্রতিদিন এমন হাজার হাজার আনোয়ার কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়ে পরিবার–পরিজন নিয়ে প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছেন। ফাঁকা হয়ে যাচ্ছে বাসা। অলিগলিতে অসংখ্য বাড়ির সামনে টু-লেট ঝুলছে। সেখান থেকেই চলচ্চিত্র ‘টু-লেট’। এটি ঘরবন্দী সময়ের গল্প সিজন ২–এর একটি পর্ব। চলচ্চিত্রটিতে ময়নার চরিত্রে দেখা যাবে ভাবনাকে। এই অভিনেত্রী বলেন, ‘আমি যেকোনো কাজের ক্ষেত্রে গল্প জানার পর নিজের চরিত্রটি নিজের মধ্যে দেখার চেষ্টা করি। ধারণ করার পরই শুটিংয়ে নামি। ময়না চরিত্রটি নিয়ে আমার বাড়তি প্রস্তুতি ছিল। কারণ, চরিত্রটি সহজ নয়। শুটিংয়ের চার দিন আগে থেকেই চরিত্রটি নিয়ে কাজ করেছি। একজন প্রতিবন্ধী বোবা মেয়ের বেশভূষা কেমন হবে, তার অঙ্গভঙ্গি কেমন হবে, এসব নিয়ে কাজ করেছি।’ আলফা আই স্টুডিওজের ব্যানারে নির্মাণাধীন চলচ্চিত্রটিতে আরও দেখা যাবে শিল্পী সরকার অপু, সৈয়দ মোশারফ, জয়রাজ প্রমুখকে। পরিচালক জানান, ‘টু-লেট’ ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com