শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মাদকাসক্ত কিশোরকে ওসি’র সহায়তা ! 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০, ৬.০৪ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকাসক্ত এক কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ওসি সহায়তা করেছেন। মাদকাসক্ত ইমরান হোসেন রাব্বি (১৭) নামের ওই কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীপুরের রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল।
 মাদকাসক্ত কিশোরকে থানায় তার কার্যালয়ে ডেকে এনে পড়ালেখার জন্য আর্থিক সহায়তা দেন তিনি।
স্থানীয়রা জানায়, উপজেলার চরমোহনা ইউনিয়নের ইমরান হোসেন রাব্বি (১৭) নামে এক কিশোর বিভিন্ন ধরনের মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে ওই ছেলের মা রায়পুর থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে ও তার মাকে থানায় ডেকে আনা হয়। এসময় কিশোর রাব্বি আর মাদক গ্রহন করবে না বলে আশ্বাস দেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ওই কিশোরকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
তাকে আবারও পড়ালেখায় মনোনিবেশ করার অনুরোধ করে, পড়ালেখার খরচ ও বই কেনার জন্য আর্থিক সহায়তা দেন ওসি আবদুল জলিল।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকায় মাদকের ব্যাপক বিস্তার রয়েছে। সম্প্রতি এ থানায় অফিসার ইনচার্জ পদে আবদুল জলিল যোগ দেয়ার পর, তিনি মাদক মুক্ত করার ঘোষণা দেয়। সেজন্য সকলের সহযোগিতা চান তিনি।
এদিকে আবদুল জলিল এ থানায় অফিসার ইনচার্জ পদে যোগদানের পর থানায় মানুষের সেবা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলার উন্নয়নে নেয়া নানা পদক্ষেপ প্রশংসিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com