বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৯ জন আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১০.২৯ পিএম
  • ১০২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নয়জনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে তাদের আটক করে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রবিউল ইসলাম (২৯), ইসমাইল হোসেন (৩০), সাহাবুর (২৫), চর আলাতুলি গ্রামের হায়াতুল (৩০), মাটিকাটা গ্রামের মিজানুর রহমান (২৪), মানিকচরের রবিউল ইসলাম (২৫), মহারাপুরের এলিম (২০), আশেরদহ গুচ্ছগ্রামের কামাল শেখ (২৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলির উকিল হোসেন (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখরআলী সীমান্ত ঘাট দিয়ে ভারত থেকে কয়েকজন অবৈধভাবে অনুপ্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় টহল শুরু করে বিজিবি। পরে রাত সাড়ে ১০টার দিকে সীমান্ত পিলার ২৩/৪ এস—এর কাছ দিয়ে নয়জন প্রবেশ করলে সীমান্ত থেকে ২ কিলোমিটার বাংলাদেশ অংশে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরুজ মিয়া জানান, তারা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল এবং পরে আবার দালালদের মাধ্যমে বাংলাদেশে ঢুকছিল।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় তাদের সোপর্দ করা হয়েছে এবং অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান সরুজ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com