সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সরকার আপনাদের পাশে আছে, আমরা আপনাদের খোঁজখবর নিচ্ছি।  জেলা প্রশাসক জাহেদুর রহমান

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১২.৪১ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ জুন সোমবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল, শিশু খাদ্য ও গবাদি পশু খাদ্য বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সরকারি কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও ক্ষতিগ্রস্ত পরিবারেরা। এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে যাচাই বাছাই করে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে প্রত্যেককে নগদ তিন হাজার টাকা, ৫০ জনকে ১০ কেজি করে চাল, ১৫ জনকে শিশুখাদ্য ও ১৫ কে গো খাদ্য বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে আসছি। আপনাদের আমি শান্তনা দিচ্ছি। বিপদে ধৈর্য হারাবেন না, আমরা একটু চেষ্টা করলে আবার আল্লাহর ইচ্ছায় ঘুরে দাঁড়াবো। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর নিচ্ছে। সরকার সব সময় আপনাদের পাশে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com