সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তালতলীতে অটো গাড়ির চাপায় যুবক নিহত 

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০২৪, ৭.০৮ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

হায়দার হাওলাদারঃ-তালতলী উপজেলার অটো গাড়ির চাপায় নুরু হোসেন জোমাদ্দার নিহত হয়েছেন ঘটনা ঘটেছে তালতলী মালিপাড়া মাদরাসার সড়কের সামনে রবিবার বেলা ১১ টার দিকে।

জানা গেছে নুরু হোসেন জোমাদ্দার নিজ বাড়ি ছোট ভাইজোরা থেকেই রবিবার বেলা ১১ টার দিকে তালতলী বাজারে যাওয়ার মাঝপথে মালিপাড়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ খলিলুর রহমান আয়েশা মন্জিল বাসার সামনে থেকে, লাউপাড়া থেকে ব্যাটারী চালিত অটো গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজনিন জাহান তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিহত নুরু হোসেন জোমাদ্দারের বড় ভাই নবী হোসেন জোমাদ্দার বলেন, আমার ভাইকে ব্যাটারী চালিত অটো গাড়ী চাপা দিয়েছে। এতে আমার ছোট ভাই মারা গেছেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজনিন জাহান বলেন, নুরু হোসেন জোমাদ্দারকে হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা গেছেন।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান। ঘটনা স্হানে আমি পরিদর্শন করে এসেছি ও আমার পুলিশ স্থানে আছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com